দক্ষিন আইচা থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ

প্রথম পাতা » দক্ষিণ আইচা » দক্ষিন আইচা থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ
রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪



 

---চরফ্যাশন অফিস,ভোলাবাণী।।

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ফারুক মাস্টারসহ তার সমর্থকদের বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ফারুক মাস্টার এ অভিযোগ করেছেন। তিনি জানান, ৫ আগষ্ট সরকার পতনের পর পরই নিজেদের অপকর্ম বিবেচনায় আওয়ামীলীগের অধিকাংশ নেতা কর্মী আত্মগোপনে চলে গেছেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে টানা সাড়ে ১৫ বছর চরফ্যাশনের চর কচ্ছপিয়ার ঘাট থেকে পর্যটন দ্বীপ কুকরি তারুয়া যাওয়ার বোট   যুবলীগ সহ সংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন ফারুকর দখলে ছিল। তিনি ঘাট দখল করে ৯টি স্পিড বোট চালাতেন। আত্মগোপনে যাওয়ার পর আত্মগোপনে থেকে ৭টি স্প্রিড বোট স্থানীয় শিমুল হাওলাদারের কাছে এবং ২টি স্প্রিড বোট শামীমের কাছে বিক্রি করেছেন। সেগুলো এখন তারা পরিচালনা করছেন। এছাড়া লেনদেনকে কেন্দ্র করে ব্যবসায়ীরা বাজারের ২টি দোকানে তালা দিয়ে চাবি তাদের কাছে রেখেছেন। চরকচ্ছপিয়া ঘাট মনির হোসেন ফারুক তার ঘনিষ্ট হান্নান বেপারী ,সেলিম হাওলাদার, আব্দুল কাদের, আব্বাছ মুন্সি  গংদের দায়িত্বে দিয়েছেন। তারা এসব নিয়ন্ত্রন করছেন কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার এবং আমার সমর্থকদের বিরুদ্ধে কচ্ছপিয়া লঞ্চঘাট, যাত্রী পারাপার সেবাসহ কয়েকটি স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলার দখল এবং দুটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার অপ্রপ্রচার চালাচ্ছে। তিনি তার বিরুদ্ধে এমন অপ প্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।

সংবাদ সম্মেলনে দক্ষিন আইচা থানা বিএনপির সভাপতি আবুল কাশেম যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম খান, ছাত্র দল নেতা মেহেদী হাওলাদা ও যুবদল নেতা ইকবাল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৪:০১:৫৪   ৩৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


অটোরিকশা চাপায় আঁখি নূরের মৃত্যু
চাঁদা না পেয়ে হয়রানির অভিযোগ চরফ্যাশনে নিরাপত্তা চেয়ে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা
বিদ্যুৎস্পৃষ্টে নিহত আঃ জলিলের পরিবারকে গরু ও আর্থিক সহায়তা প্রদান
শিক্ষিকার ঘর থেকে মাদক সেবনের সরঞ্জামসহ তরুণী উদ্ধার, উদঘাটন হয়নি রহস্য
দক্ষিণ আইচায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
সারা দেশে ধর্ষণের প্রতিবাদে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে সাধারণ শিক্ষার্থীদের মানব বন্ধন
দক্ষিণ আইচায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।
দক্ষিণ আইচা কো-ইড প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
৪৭ নংচর কচ্ছপিয়া কো-ইড প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

আর্কাইভ