আজ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম পাতা » জাতীয় » আজ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪



 

আজ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ভোলাবাণী ডেক্স।।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি পাঁচ দিন থেকে কমিয়ে এক দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি।

বাকি চারদিনের কর্মসূচির অর্থ বন্যার ত্রাণ তহবিলে খরচ করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

কর্মসূচি অনুযায়ী, রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে দলটি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য, কেন্দ্রীয় ও মহানগর বিএনপিসহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এর আগে ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ’যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে এই দল গঠন করেন।

বাংলাদেশ সময়: ১১:০১:২১   ১৩৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় যা বলল ভারত
শাপলা কলিতেই রাজি এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
গণতন্ত্রের ধারা বহমান রাখতে সুষ্ঠু নির্বাচন করতে হবে: তারেক রহমান
ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ড. ইউনূসের
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই
প্রস্তাবনা নিয়ে প্রশ্ন৫০ লাখ প্রবাসীর ভোট নেওয়ার উদ্যোগ
সাধারণ মানুষও কৌতূহলী হয়ে উঠেছেনির্বাচনী ট্রেনে উঠেছে দেশ
আজকের দিন শুধু বন্ধুদের জন্য
১৪ জেলার ৩৯ সংসদীয় আসনে পরিবর্তন আসছে

আর্কাইভ