ভারতে মরদেহ উদ্ধার ইসহাক আলী খান পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়: এনডিটিভি

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ভারতে মরদেহ উদ্ধার ইসহাক আলী খান পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়: এনডিটিভি
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



 

ইসহাক আলী খান পান্না

ভোলাবাণী ডেক্স।।ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ পাওয়া গেছে ভারতের মেঘালয়ে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) মেঘালয় পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের অদূরে পান্নার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ সূত্র জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায়, পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

বলা হচ্ছে, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছিলেন ইসহাক আলী খান পান্না।

মেঘালয় পুলিশ জানিয়েছে, গত ২৬ আগস্ট পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে আধা পচা একটি মরদেহ পাওয়া যায়। এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে।

পোস্টমর্টেম রিপোর্ট বলছে, পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। এছাড়াও তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কপালে ঘর্ষণ এবং ক্ষতের চিহ্ন ছিল।

মরদেহটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১১:৫১:০৬   ২৫১ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভরা যৌবনেও মেঘনায় ইলিশের কৃপণতা
মাইক্রোপ্লাস্টিক কী? মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ থেকে বাঁচতে করণীয়
ভোলার উপকূলে দুর্যোগ এলেই বাড়ে দুর্ভোগ
মনপুরায় অস্ত্রসহ কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান আটক
ভোলার চরবাসীকে স্বাস্থ্যসেবা ভাসমান মোবাইল হাসপাতাল
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় জিজেইউএস প্রতিনিধি দলের পাকিস্তান সফর
ভোলার পুকুরে আন্তর্জাতিক মানের মুক্তা চাষে সাফল্য
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ
দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৩
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত

আর্কাইভ