তারেক রহমানকে দেশে আনার দাবীতে চরফ্যাশনে বিএনপির সমাবেশ

প্রথম পাতা » চরফ্যাশন » তারেক রহমানকে দেশে আনার দাবীতে চরফ্যাশনে বিএনপির সমাবেশ
সোমবার, ১২ আগস্ট ২০২৪



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী।।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে জনসমাবেশ করেছে চরফ্যাশন উপজেলা বিএনপি। সোমবার বিকেলে উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া প্রধান অতিথি  ছিলেন। যুবদল সাধারন সম্পাদক শহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সেচ্ছা সেবক দলের সভাপতি মীর ছায়েদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আজাদ,উপজেলা ছাত্রদল আহবায়ক আলী মুর্তজা   সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গিয়েও এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ আওয়ামীলীগ সরকারের হামলা মামলা ও লুটপাটের শিকার হয়েছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই হাসিনা সরকারের ফ্যাসিস্ট গুন্ডা বাহিনী দিয়ে গুম খুন ও ষড়যন্ত্র মূলক মামলা হামলা করে নির্যাতন করেছে। বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মা মাটি ও মানুষের সন্তান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে অতিদ্রæত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে এনে দেশের মজলুম মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্যথায় দেশের মানুষ আবারও হাসিনা সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। এসময় উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ তারেক রহমানের মামলা প্রত্যাহার চেয়ে স্লোগান দেয়।

বাংলাদেশ সময়: ১৯:০১:১৮   ৩৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
ভোলা-৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ ইসলামী আন্দোলনসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৫ প্রার্থী
চরফ্যাশনে পর্যটক আছে নেই শৌচাগার
ভোলা-৪ আসনে বিএনপি ও ইসলামি আন্দোলনের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
সিনিয়র সহকারী জজকে জড়িয়ে সংবাদ প্রকাশ: চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিবাদ

আর্কাইভ