চরফ্যাসনের ভাড়ানী বাজার সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসনের ভাড়ানী বাজার সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা
সোমবার, ১২ আগস্ট ২০২৪



চরফ্যাসনের ভাড়ানী বাজার সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা

ছবিঃ প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণী।। ভোলার চরফ্যাশনের বিভিন্ন সড়ক-মহাসড়ক থেকে ময়লা-আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়। এছাড়া চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ভাড়ানী বাজারে দীর্ঘ দিনের জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করেছে শিক্ষার্থীরা। তাদের কাজে স্বস্তি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং আহাম্মদপুর ইউনিয়ন ছাএদল এর প্রচার সম্পাদক  মোঃ শাহিন আলম এর  উদ্যোগে ভাড়ানী বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সড়কের ময়লা-আবর্জনা অপসারণ করতে আসা জুলহাস, রাজিব সালমানসহ একাধিক শিক্ষার্থী জানান, কোটা সংস্কারসহ এক দফা দাবিতে চরফ্যাশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী যেভাবে সড়কে নেমে এসেছিল, তেমনি শিক্ষর্থীরা সড়ক থেকে ময়লা-আবর্জনা অপসারণে সড়কে নেমে এসেছেন।

এ সময় শিক্ষার্থীরা ঝাড়ু দিয়ে সড়ক পরিষ্কার করে ময়লা-আবর্জনা বস্তায় ভরে নির্দিষ্ট ডাম্পিং এরিয়ায় নিয়ে যান।

এলাকাবাসী জানিয়েছেন, শিক্ষার্থীরা সড়ক থেকে ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি শিক্ষার্থীদের সড়কের যানজট নিরসনের কাজও করতে দেখেছি। এ দৃশ্য সত্যিই অনেক সুন্দর।

বাংলাদেশ সময়: ১০:৫০:৪৫   ৩৪১ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


ভোলায় ‘মৎস্য পদক-২০২৬’ পেল এফডিএ
মিয়ানমারে পাচারকালে চরফ্যাশন থেকে ২৯৩ বস্তা সার জব্দ, আটক-৪
শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ
পুনরায় সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সম্পাদক কামাল গোলদারচরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের
চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড

আর্কাইভ