নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র উদ্দ্যোগে শহীদ ছাত্র জনতার জন্য মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত

প্রথম পাতা » চরফ্যাশন » নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র উদ্দ্যোগে শহীদ ছাত্র জনতার জন্য মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত
শুক্রবার, ৯ আগস্ট ২০২৪



নিজস্ব প্রতিনিধি।। ভোলাবাণী।।

 

নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র উদ্দ্যোগে শহীদ ছাত্র জনতার জন্য মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত

ছবিঃ প্রতিনিধি

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র উদ্দ্যোগে গণতন্ত্রের জন্য শাহাদাৎ বরণকারী শহীদ ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) চরফ্যাসন ও মনপুরার মাটি-মানুষের নেতা ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম এর নির্দেশনায় কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক ও নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ ফিরোজ এর তত্বাবধানে মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।

এসময় কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক ও নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ ফিরোজ বক্তব্য রাখেন। তিনি বলেন, যে সকল শিক্ষার্থীরা গণতন্ত্রের জন্য স্বৈরাচার সরকারকে আন্দোলনের মাধ্যমে পদ ত্যাগ করতে বাধ্য করেছেন আমি তাদেরকে স্বাগতম জানাই। এবং যেসব শিক্ষাথীরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি।

এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া, চরফ্যাসন ও মনপুরার মাটি-মানুষের নেতা ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও চরফ্যাসন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার সু-স্বাস্থ্য কামনা করেন।

মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতের আয়োজনে উপস্থিত ছিলেন, নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ আলম কমান্ডার, সিনিয়র সহ-সভাপতি হারুন মাস্টার, মুজিবনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ফজলুর রহমান বাচ্চু, নুরাবাদ ইউনিয়ন সাবেক যুবদল সভাপতি ও দুলারহাট থানা স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ শাহাবুদ্দিন মাস্টার, নুরাবাদ ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ বাবুল, যুবদল সাধারন সম্পাদক মোঃ কামরুল কমান্ডার, নুরাবাদ স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ জাফর ইকবাল, নুরাবাদ ছাত্রদলের আহবায়ক মোঃ সোহাগ ও যুগ্ম আহবায়ক ফারহান হাবিব বুলবুলসহ নুরাবাদ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ এলাকার সাধারন মানুষ।

বাংলাদেশ সময়: ১৭:০৬:১৫   ৩৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


ভোলা-৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ ইসলামী আন্দোলনসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৫ প্রার্থী
চরফ্যাশনে পর্যটক আছে নেই শৌচাগার
ভোলা-৪ আসনে বিএনপি ও ইসলামি আন্দোলনের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
সিনিয়র সহকারী জজকে জড়িয়ে সংবাদ প্রকাশ: চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিবাদ
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়ার উদ্যোগে চরফ্যাশনে ফ্রি চিকিৎসা ক্যাম্প

আর্কাইভ