ভোলায় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করা হবে-আলহাজ্ব মোহাম্মদ ইউনুস

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ভোলায় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করা হবে-আলহাজ্ব মোহাম্মদ ইউনুস
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪



 

ভোলায় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করা হবে-আলহাজ্ব মোহাম্মদ ইউনুস

স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ ইউনিসেফের এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমন্বয়ে সুপেয় পানি নিশ্চিতকরণে টিউবওয়েল এবং নিরাপদ স্যানিটারী ল্যাট্রিন ব্যবহারে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা করা হবে। এবং এগুলো স্থাপনের জন্য ইট-সিমেন্টসহ আনুষঙ্গিক মালামাল বিতরণ করা হবে।

মঙ্গলবার (৩০ই জুলাই) বিকেলে ভোলা সদরের শিবপুর ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস বলেন, সুপেয় পানির অভাব সব সময়েই থাকে। জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের লক্ষ্যে সুপেয় পানির সংকট নিরসনে এগুলো বিতরণ করা হয়েছে। নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে জনস্বাস্থ্য সকলের জন্য পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানসমূহের এবং কমিউনিটি দক্ষতা বৃদ্ধি করা।

দরিদ্র জনগোষ্ঠীকে সুপেয় পানি সরবরাহ। সুবিধা বঞ্চিত পরিবারদের পানির উৎস নিশ্চিত করাসহ জেলার উপকূলীয় এলাকা সুপেয় পানি নিশ্চিতকরণে স্থানীয় পরিবারের মধ্যে টিউবওয়েল ও নিরাপদ স্যানিটারী ল্যাট্রিন ব্যবহারে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১২:০২:৫৯   ৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভোলার চরবাসীকে স্বাস্থ্যসেবা ভাসমান মোবাইল হাসপাতাল
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় জিজেইউএস প্রতিনিধি দলের পাকিস্তান সফর
ভোলার পুকুরে আন্তর্জাতিক মানের মুক্তা চাষে সাফল্য
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ
দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৩
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
দৌলতখানে অর্ধকোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি, এলাকাজুড়ে চাঞ্চল্য
মেঘনার তীব্র ভাঙনে হুমকিতে ভোলা শহর রক্ষা বাঁধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী
বিক্ষোভে উত্তাল ভোলাগাজায় বর্বরোচিত গণহত্যার তীব্র প্রতিবাদে

আর্কাইভ