বিশ্ব জনসংখ্যা দিবসে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত ‍নুরাবাদ ইউপি

প্রথম পাতা » দুলার হাট » বিশ্ব জনসংখ্যা দিবসে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত ‍নুরাবাদ ইউপি
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণী।।

 

বিশ্ব জনসংখ্যা দিবসে বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ সম্মাননা পেলেন চেয়ারম্যান আনোয়ার

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে পরিবার পরিকল্পনা, মা-শিশু কৈশোরকালীন স্বাস্থ্য সেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসাবে ভোলার চরফ্যাসন উপজেলাধীন ০৭নং নুরাবাদ ইউনিয়ন পরিষদকে প্রসংশাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বরিশাল পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বরিশাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা শেষে চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনকে প্রসংশাপত্র ও ক্রেস্ট তুলে দেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল ও বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রমুখ।

চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা, মা-শিশু কৈশোরকালীন স্বাস্থ্য সেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য বরিশাল বিভাগে ০৭নং নুরাবাদ ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ হওয়ায় আমি গর্বিত। আর এই গৌরবের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাংলাদেশ সময়: ১৪:১৫:৫৭   ১৮৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দুলার হাট’র আরও খবর


চরফ্যাসনে সেচ্ছাসেবক দল নেতার হামলায় নিহত ১,আহত ৬
তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাজারীগঞ্জে বিক্ষোভ
দুলারহাট প্রেসক্লাবের কমিটি গঠন
৫৫ দিন পর ছাত্র আন্দোলনে নিহত ওমর ফারুকরের লাশ উত্তোলন
চরফ্যাশনে বৃদ্ধকে হত্যা, গ্রেফতার-১
নেতাকর্মীদের ওপর হামলায় নীলকমল ইউনিয়ন বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সভা
ইমামকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
চরফ্যাসনের ভাড়ানী বাজার সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা
নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র উদ্দ্যোগে শহীদ ছাত্র জনতার জন্য মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত
বিশ্ব জনসংখ্যা দিবসে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত ‍নুরাবাদ ইউপি

আর্কাইভ