দক্ষিণী ছাড়িয়ে এবার বলিউডে শ্রীলীলা

প্রথম পাতা » প্রধান সংবাদ » দক্ষিণী ছাড়িয়ে এবার বলিউডে শ্রীলীলা
মঙ্গলবার, ১১ জুন ২০২৪



 

শ্রীলীলা

ভোলাবাণী বিনোদন ডেক্স।।পাঁচ বছর আগে ‘কিস’ সিনেমা দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখেন শ্রীলীলা। এরপর ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন। এরপর কাজ করেছেন আর কিছু সিনেমায়। এবার শোনা যাচ্ছে বলিউডে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। সাইফ আলী খান পুত্র ইব্রাহিম খানের বিপরীতে দেখা যাবে তাকে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ইব্রাহিম আলী খানের পরবর্তী সিনেমা ‘ডিলার’। সেই সিনেমাতেই থাকছেন শ্রীলীলা। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটবে তার। ইতোমধ্যে ইব্রাহিমের বিপরীতে অভিনয়ের জন্য শ্রীলীলা সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে।

 

শ্রীলীলা

‘ডিলার’ সিনেমাটি পরিচালনা করবেন কুনাল দেশমুখ। প্রেমের গল্পে এই সিনেমাটির শুটিং শুরু হবে আগামী আগস্টে। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।

শ্রীলীলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুন্তুর করম’। এতে তার সহশিল্পী ছিলেন মহেশ বাবু। চলতি বছরের ১২ জানুয়ারি মুক্তি পায় এটি। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ১৭১ কোটি রুপি।

 

বাংলাদেশ সময়: ৮:৫৩:০৫   ১৬২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ